ইউএনডব্লিউটিওর যৌথ কমিশনের বৈঠক হবে চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ থেকে ১৭ মে চট্টগ্রামের হোটেল র‍্যাডিসন ব্লুতে জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থা ইউএনডব্লিউটিওর কমিশন ফর এশিয়া ও দ্য প্যাসিফিক (সিএপি) এবং কমিশন ফর সাউথ এশিয়ার (সিএসএ) ২৯তম যৌথ সভা অনুষ্ঠিত হবে। ইউএনডব্লিউটিওর মহাসচিব তালেব রিফাই এ সম্মেলনে উপস্থিত থাকবেন।

গতকাল মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, এটি পর্যটনশিল্পে বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটি স্বীকৃতি।

রাশেদ খান মেনন বলেন, এই সভা বিশ্ব পর্যটন সংস্থার অন্যতম বৃহৎ অনুষ্ঠান। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে সিএপিভুক্ত ২১টি ও সিএসএভুক্ত ৯টি দেশ থেকে মন্ত্রী, সচিব, উচ্চপদস্থ কর্মকর্তাসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও ইউএনডব্লিউটিও অধিভুক্ত প্রতিষ্ঠানগুলো অংশ নেবে। বিজ্ঞপ্তি