ইউএনডিপি জনসংখ্যা নিবন্ধনে সহায়তা দেবে: হেলেন কার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউএনডিপি জাতীয় জনসংখ্যা নিবন্ধনে (এনপিআর) সহায়তা দেবে। গতকাল শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে সফররত ইউএনডিপির প্রশাসক ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন কার্ক এ আগ্রহের কথা ব্যক্ত করেন। খবর বাসস ও ইউএনবির।বিগত নির্বাচনের আগে ভোটার রেজিস্ট্রেশনের মাধ্যমে ১৮ বছরের ঊর্ধ্ব নাগরিকদের ডেটাবেইজ করা সম্ভব হলেও যাদের বয়স ১৮-এর নিচে, তারা রেজিস্ট্রেশনের বাইরে থেকে যায়। এনপিআরের মাধ্যমে দেশের সব নাগরিকের রেজিস্ট্রেশনের মাধ্যমে ডেটাবেইজ করা সম্ভব হবে। আলোচনা শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, উদ্ভাবনী তহবিল গঠন, জলবায়ু পরিস্থিতি মোকাবিলা, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এবং স্থানীয় সরকার শক্তিশালী করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায়।ইউএনডিপির প্রশাসক সহস্রাব্দের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতিতে প্রশংসা করেন এবং এমডিজি-৪-এ জাতিসংঘ অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। হেলেন কার্ক এমডিজির লক্ষ্যমাত্রা অর্জনে ইউএনডিপির সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতিমধ্যেই খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সাফল্য পেয়েছে। দেশে অনেক দক্ষ কৃষিশ্রমিক রয়েছেন। আফ্রিকার বিভিন্ন দেশে বিপুল পরিমাণ জমি পড়ে রয়েছে। বাংলাদেশ থেকে দক্ষ কৃষিশ্রমিক নিয়ে এসব অনাবাদি জমিতে খাদ্য উৎপাদনের মাধ্যমে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা অর্জন ত্বরান্বিত করা যেতে পারে। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎবিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সফররত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক হেলেন কার্ক সৌজন্য সাক্ষাৎ করেছেন। চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গতকাল সন্ধ্যায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুজনের মধ্যে ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এরপর উপস্থিত বিএনপির সহসভাপতি ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী সাংবাদিকবদের জানান, বিএনপির চেয়ারপারসনের সঙ্গে হেলেন কার্কের এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।