ইউএনডিপির চুরি যাওয়া সিপিইউ উদ্ধার, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) চুরি যাওয়া কম্পিউটারের একটি সিপিইউ বিক্রির সময় পুলিশ চার যুবককে আটক করেছে।আটক ব্যক্তিরা হলেন উপজেলার মাস্টারপাড়া এলাকার অমিত মঙ্গল চাকমা (২৬), জাম্বু মারমা (২৩), কলেজটিলার অভিজিৎ চাকমা (১৮) ও যৌথ খামার এলাকার শান্তি চাকমা (২৭)।পুলিশ ও ইউএনডিপি সূত্রের বিবরণ অনুযায়ী, গত বুধবার বিকেলে ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সুবিধা (সিএইচটিডিএফ) প্রকল্পের দীঘিনালা কার্যালয় থেকে কম্পিউটারের একটি সিপিইউ (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) চুরি যায়। গত বুধবার রাত নয়টার দিকে বোয়ালখালী নতুন বাজারের একটি দোকানে ওই সিপিইউ বিক্রির সময় চারজনকে আটক করে পুলিশ। সিএইচটিডিএফের উপজেলা সমন্বয়ক (ইউসি) চারু বিকাশ ত্রিপুরা জানান, সিপিইউতে কার্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য ছিল।