ইউএপিতে 'ল লেকচার সিরিজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) আইন ও মানবাধিকার বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসে ৭ম ‘ল লেকচার সিরিজ’ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ‘নীতি ও মূল্যবোধের’ ওপর বক্তব্য দেন বাংলাদেশ রিসার্চ ইনিশিয়েটিভের চেয়ারম্যান শামসুল বারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী, বিভাগীয় প্রধান নাজিয়া ওহাব, সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম, ইশরাক আহমেদ সিদ্দিকী। বিজ্ঞপ্তি