ইউএস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেল সামির ইকবাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি মা-বাবার সন্তান কাজী সামির ইকবাল যুক্ত-রাষ্ট্রের সম্মান-জনক পুরস্কার ইউএস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড-২০১২ লাভ করেছে। কঠোর পরিশ্রম, পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ও ক্লাসে অসাধারণ ফলাফল করায় সামিরকে এই পুরস্কার দেওয়া হয়।সামির যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ওয়াডেল এলিমেনটারি স্কুলের ছাত্র। যুক্তরাষ্ট্রের শিক্ষাক্ষেত্রে এই পুরস্কার অনন্য। ইউএস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলে পুরস্কার পাওয়া শিক্ষার্থীকে উৎসাহ দিতে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর করা সনদ দেওয়া হয়।বাবা আসিফ ইকবাল ও মা সাফিনা করিমের সঙ্গে সামির কানেকটিকাটে বাস করে। ১১ বছর বয়সের সামির এর আগে ২০০৭ সালে বাংলাদেশে ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্তদের জন্য টিফিন থেকে অর্থ বাঁচিয়ে প্রথম আলো ত্রাণ তহবিলে দান করে। বিজ্ঞপ্তি।