ইউএস-বাংলা এয়ারলাইনস নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএস-বাংলা এয়ারলাইনসের স্পনসরশিপে ও আর্মি গলফ ক্লাবের আয়োজনে ‘ইউএস-বাংলা এয়ারলাইনস নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০১৬’ সম্প্রতি শেষ হয়েছে। আর্মি গলফ ক্লাবে ২৪ থেকে ২৬ ডিসেম্বর তিন দিনের এই টুর্নামেন্টে দেশের সাত শতাধিক গলফার অংশগ্রহণ করেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।