ইউএস বাংলায় যুক্ত হলো বোয়িং মডেলের এয়ারক্রাফট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক গন্তব্যে চলাচলের জন্য বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার বহরে যুক্ত হলো প্রথম বোয়িং মডেলের এয়ারক্রাফট। আজ মঙ্গলবার বেলা দুইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বোয়িং বিমানটি।
সাংবাদিকদের উপস্থিতিতে বিমানটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস বাংলার ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন।
ইউএস বাংলা এয়ারলাইনসের এটি চতুর্থ বিমান। বোয়িং বিমানটিতে মোট আসন আছে ১৫৮টি। এর মধ্যে ৮টি বিজনেস ক্লাসের, বাকিগুলো প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাসের আসন।