ইউএসএইড কর্মকর্তাদের সূর্যের হাসি ক্লিনিক পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আফতাবনগরে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) পরিচালিত সূর্যের হাসি ক্লিনিক পরিদর্শন করেছেন ইউএসএইডের সংস্থা উপদেষ্টা সুজান রাইশেল। তিনি স্বাস্থ্যসেবায় পিএসটিসির কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় ইউএসএইডের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ভ্রমণের অংশ হিসেবে সুজান রাইশেল গত সোমবার ক্লিনিক পরিদর্শনে যান। তিনি জীবনরক্ষার কাজে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করায় পিএসটিসিকে ধন্যবাদ জানান এবং ক্লিনিকের ব্যবস্থাপক ও তাঁর দলের কাজের প্রশংসা করেন।
এ সময় ইউএসএইডের মিশন পরিচালক ইয়ানিনা জারজেলস্কি ও কন্ট্রাক্ট অফিসারস রিপ্রেজেনটেটিভ মিরান্ডা বেকম্যান নারীদের সাধারণ প্রসবের জন্য আলাদা জায়গা নিশ্চিত করার পরামর্শ দেন।
হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্টের (এনএইচএসডিপি) প্রধান হালিদা হানুম আখতার বলেন, আফতাবনগরের ক্লিনিকটি সূর্যের হাসি ক্লিনিক নেটওয়ার্কের মধ্যে অন্যতম আদর্শ ক্লিনিক। পিএসটিসির নির্বাহী পরিচালক নুর মোহাম্মদ অতিথিদের পিএসটিসির কার্যক্রম এবং ১৯৭৮ সাল থেকে ইউএসএইডের তহবিল কার্যক্রমে কীভাবে সহযোগিতা করছে তা তুলে ধরেন। বিজ্ঞপ্তি।