ইউএসটিসির শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন অব্যাহত রয়েছে।
চাকরি বিধিমালা বাস্তবায়ন, যুগোপযোগী বেতনকাঠোমো, শিক্ষক ও শিক্ষা-উপকরণের ঘাটতি পূরণসহ বিভিন্ন দাবিতে গত ১৮ মে থেকে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ প্রতিদিন চার ঘণ্টা কর্মবিরতিসহ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে।
গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সমন্বয় পরিষদ। পরিষদের আহ্বায়ক এ এইচ এম ইসহাক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের বক্তব্য দেন চিকিৎসা অনুষদের ডিন মোকাদ্দেস আক্তার বেগম। সঞ্চালনায় ছিলেন সমন্বয় পরিষদের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম।