ইউএসটিসির শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) শিক্ষার্থী হোসাইন মহিউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল রোববার চট্টগ্রামে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তাঁরা।গত ৪ ফেব্রুয়ারি ইউএসটিসিতে এক অনুষ্ঠানে ওমর গণি এমইএস কলেজের ছাত্ররা হোসাইন মহিউদ্দিনকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন শিক্ষকেরা। মানববন্ধনে শিক্ষার্থীরা হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।মানববন্ধন শেষে প্রেসক্লাব থেকে একটি মিছিল বের করা হয়। একই দাবিতে আজ সোমবার চট্টগ্রাম আদালত চত্বরেও প্রতীকী অবস্থান ধর্মঘট ও অনশনের ঘোষণা দেন তাঁরা।