ইউক্যালিপটাস গাছ রোপণ বন্ধ করার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্যালিপটাস গাছ রোপণ বন্ধ করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে পরিবেশ ও বনমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গতকাল রোববার মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা-২০২১ ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুনুর রশিদ, প্রত্যাশা-২০২১ ফোরামের সভাপতি আবদুর রশিদ, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন-অর-রশিদ, মানবাধিকারকর্মী লিহাজ উদ্দীন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার মালেকা বেগম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, পরিবেশবিদের তথ্যমতে বাংলাদেশের পরিবেশের জন্য ইউক্যালিপটাস গাছ ক্ষতিকর। তাই তাঁরা সারা দেশে ইউক্যালিপটাস গাছ রোপণ বন্ধ করার দাবি জানান।