ইউক্রেনে বলপ্রয়োগ ও শত্রুতা বন্ধের আহ্বান সিপিএসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনে বলপ্রয়োগ ও শত্রুতা বন্ধের জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস)। দেশটিতে বেসামরিক লোকজনের হতাহতের খবরে গভীর দুঃখ প্রকাশ করেছে সিপিএস। পাশাপাশি জাতিসংঘ সনদের নীতিমালাগুলো সমুন্নত রেখে ইউক্রেনের দুর্দশা লাঘবে একটি শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

রাশিয়া–ইউক্রেনের চলমান সংকট নিয়ে এক বিবৃতিতে সিপিএস এই আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জ্ঞাপন করছে সিপিএস। এ ছাড়া অন্য সব পক্ষ দ্বারা ইউক্রেনে সহিংসতারও নিন্দা জানাচ্ছে। ইউক্রেনে বেসামরিক হতাহতের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করছে সিপিএস।

প্রসঙ্গত, ১৯৯১ সালে ইউক্রেন প্রজাতন্ত্র ‘ইউক্রেনের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ঘোষণাপত্র’ গৃহীত হওয়ার পর ‘স্বাধীনতা আইন’–এর মাধ্যমে একটি সার্বভৌম স্বাধীন জাতিতে পরিণত হয়। এতে ইউক্রেনের জনগণের আঞ্চলিক অখণ্ডতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।