ইউজিসি অ্যাওয়ার্ড পেলেন ২৩ গবেষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চশিক্ষায় বিনিয়োগ করার জন্য দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ২০১০-১১ মেয়াদের ইউজিসি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ২৩ জন কৃতী গবেষককে তাঁদের মৌলিক ও উদ্ভাবনীমূলক গবেষণা প্রবন্ধ ও বইয়ের জন্য ইউজিসি অ্যাওয়ার্ড দেওয়া হয়। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ইউজিসির সদস্য এম মুহিবুর রহমান প্রমুখ।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এ বি এম হোসেন, একই বিশ্ববিদ্যালয়ের রঞ্জিত কুমার বিশ্বাস, আওয়াল হোসেন মোল্যা, এ এফ এম মাসউদ আখতার ও  সৈয়দ রাসেল কবীর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্তমানে সরকারি কর্মকমিশনের সদস্য শরীফ এনামুল কবীর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, একই প্রতিষ্ঠানের পারভীন ফাতিমা ও ফাউজিয়া হোসেন।  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ আল ফারুক, একই বিশ্ববিদ্যালয়ের আবুল কাশেম, শাহাদত হোসেন ও মোহাম্মদ ইদ্রিস মিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুমাইয়া খায়ের, একই বিশ্ববিদ্যালয়ের খন্দকার ইফতেখার ইকবাল ও আবু বিন হাসান সুসান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আবুল হাসনাত, একই প্রতিষ্ঠানের আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সোহেল রহমান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাহিদ ফেরদৌসী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বসন্ত কুমার বর্মণ, সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের খন্দকার মো. মমিনুল হক এবং কৃষি, ব্যবসা এবং বিপণন বিভাগের শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।