ইউজিসি চেয়ারম্যান ও উপাচার্যকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে গতকাল বুধবার বেলা ১১টায় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খসরুল আলম কুদ্দুসীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক উপাচার্য এ জে এম নূরুদ্দীন চৌধুরী, মো. আনোয়ারুল আজিম আরিফ, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মো. সেকান্দর চৌধুরী এবং অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।