ইউজিসি চেয়ারম্যানকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ।গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এই অনুষ্ঠান হয়। এতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার করেন ইউজিসির চেয়ারম্যান ও উপাচার্যরা। পরিষদের সভাপতি ও বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এ কে আজাদ চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সোবহান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ-ই-আলম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম সাইদুল হক চৌধুরী প্রমুখ।