ইউজিসিতে নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দুজন পূর্ণকালীন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক দিল আফরোজা বেগম। গতকাল বৃহস্পতিবার তাঁরা ইউজিসিতে যোগদান করেছেন। গতকালই তাঁদের নিয়োগ দেয় সরকার। বেশ কিছুদিন ধরেই ইউজিসির দুটি সদস্যপদ শূন্য ছিল।