ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যা-লয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী বাংলাদেশ বিশ্ব-বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক আদেশে তাঁকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে। এই নিয়োগ যোগদানের দিন থেকে কার্যকর হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অধ্যাপক আজাদ চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে। এ জন্য গতকালই আলাদা একটি সারসংক্ষেপ তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজাদ চৌধুরী প্রথম আলোকে জানান, তিনি নিয়োগপত্র পেয়েছেন ও ৮ মে যোগদান করবেন।ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামের মেয়াদ ৬ মে শেষ হচ্ছে। বিদায়ী চেয়ারম্যান গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। এর আগে সোমবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গেও দেখা করেন তিনি।