ইউজিসির তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি জাতীয় দৈনিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে একটি লেখা প্রকাশ করায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালক মো. আকামদ্দীনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সম্প্রতি ইউজিসি থেকে পাঠানো ফ্যাক্স বার্তা থেকে এ তথ্য জানা গেছে। কমিশনের সদস্য অধ্যাপক এম শাহ নওয়াজ আলীকে আহ্বায়ক করে গঠন করা তিন সদস্যের তদন্ত কমিটির অন্যরা হলেন ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মিজানুর রহমান ও ফেরদৌস জামান। তদন্ত কমিটির এক সদস্য প্রথম আলোকে বলেন, আকামউদ্দীনের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি অভিযোগও রয়েছে। আকামউদ্দীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।