ইউডায় কবি নজরুলের মৃত্যুবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী পালন করেছে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা)। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে নজরুলবিষয়ক আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও গান পরিবেশনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। আলোচনা সভায় ইউডার প্রতিষ্ঠাতা ও চেয়্যারমান অধ্যাপক মুজিব খান বলেন, ‘নজরুল চর্চা করতে হবে মূল্যবোধ আর দেশপ্রেমকে উজ্জীবিত করার জন্য। আমাদের অন্তরে ধারণ করে নজরুলের বাণীকে প্রতিষ্ঠা করতে হবে।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শরীফ, সহ-উপাচার্য অধ্যাপক আহমাদুল্লাহ মিয়া। বিজ্ঞপ্তি