ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় ফিন্যান্সিয়াল প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ও ফিন্যান্স ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ফোকাস-১৭’ জাতীয় ফিন্যান্সিয়াল প্রতিযোগিতা। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ট্রেজারার হাবিব আবু ইব্রাহিমের সভাপতিত্বে ছিলেন নেস্‌লে বাংলাদেশ লিমিটেডের ফিন্যান্স ও কন্ট্রোল পরিচালক সন্দীপ শেঠি, মাইন্ড ইনিশিয়েটিভ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ মহিউদ্দিন রাশতি মোরশেদ এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের হেড অব এইচআর গুলনাজ আলম। প্রতিযোগিতায় ২৮টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনসের মো. নাজিব ইনতেসার। বিজ্ঞপ্তি