ইউনাইটেড এয়ারওয়েজের বেভারেজ পার্টনার হলো ট্রান্সকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড এয়ারওয়েজের অফিশিয়াল বেভারেজ পার্টনার হলো ট্রান্সকম বেভারেজ। এ উপলক্ষে গত বৃহস্পতিবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ট্রান্সকম বেভারেজের এক্সিকিউটিভ ডিরেক্টর খুরশিদ ইরফান চৌধুরী ও ইউনাইটেড এয়ারওয়েজের ডিরেক্টর ফরহাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ ছাড়া ইউনাইটেড এয়ারওয়েজের পক্ষে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন খুরশিদ আলম এবং ডিরেক্টর রেভিনিউ ও জিএম সেলস/মার্কেটিং
আফতাবউদ্দীন সরকার। অন্যদিকে, ট্রান্সকমের পক্ষে ন্যাশনাল সেলস ম্যানেজার মো. আসরার আলম, সেলস অপারেশনস ম্যানেজার আনিছুর রহমান ও চ্যানেল ডেভেলপমেন্ট ম্যানেজার আর কে ব্যানার্জি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।