ইউনাইটেড এয়ারের ফ্লাইট বাতিল, দুর্ভোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গতকাল শুক্রবার সৈয়দপুর থেকে ঢাকাগামী একটি ফ্লাইট বাতিল করেছে ইউনাইটেড এয়ারওয়েজ। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সকাল ৮টা ৫ মিনিটে ইউনাইটেড এয়ারওয়েজের ফোর এইচ ০৫৪৯ ফ্লাইটটি ৪২ জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। একইভাবে যাত্রী নিয়ে উড়োজাহাজটির ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল ৮টা ৩৫ মিনিটে। তবে উড়োজাহাজটির পাইলট ক্যাপ্টেন তারেক বারবার চেষ্টা করেও উড্ডয়নে ব্যর্থ হন। এ অবস্থায় ফিরতি ফ্লাইটটি বাতিল করা হয়। এতে যাত্রীরা বিড়ম্বনায় পড়েন। ওই ফ্লাইটে ঢাকার ফেরার কথা ছিল সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের।
জানতে চাইলে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শাহীন আহমেদ বলেন, যান্ত্রিক ত্রুটি ঠিক করতে ইঞ্জিনিয়ারিং টিম ঢাকা থেকে রওনা দিয়েছে।