ইউনাইটেড গ্রুপ গবেষণা পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড গ্রুপ গবেষণা পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। স্বাগত বক্তব্য দেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুরস্কার মূল্যায়ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক মুহিবুর রহমান ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম রিজওয়ান খান। বিজ্ঞান ও প্রকৌশল, চিকিৎসা ও জীববিজ্ঞান এবং কৃষিবিজ্ঞান—এই তিনটি ক্ষেত্রে ২১ জন গবেষককে এই পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।