প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইপারমার্কেট ইউনিমার্টের বিপণন কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর গুলশান-২-এ গুলশান সেন্টার পয়েন্টে ইউনিমার্টের পরিচালনা কর্তৃপক্ষ ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ও ব্যবস্থাপনা পরিচালক মইনুদ্দিন হাসান রশিদ ইউনিমার্টের এই আউটলেটের উদ্বোধন করেন। একই ফ্লোরে প্রায় ৪০ হাজার স্কয়ার ফুটের এই আয়োজনে ২০টি পৃথক বিভাগে বিভিন্ন পণ্য বিপণনের জন্য রাখা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে হাইপার মার্কেটের বৈশিষ্টগুলোকে মানদন্ড ধরে নিত্য প্রয়োজনীয় পণ্যের সহজলভ্যতা এবং মান নিশ্চিত করতে ইউনাইটেড গ্রুপের এই প্রচেষ্টা বলে এর কর্মকর্তারা জানান। বিজ্ঞপ্তি।