ইউনাইটেড হাসপাতাল পরিদর্শন করলেন জিইর চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের কোম্পানি জেনারেল ইলেকট্রিকের (জিই) গ্লোবাল চেয়ারম্যান ও সিইও জেফ ইমেল্ট গত বুধবার ইউনাইটেড হাসপাতাল পরিদর্শন করেছেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান, সিইও নাজমুল হাসানসহ কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।জেফ ইমেল্টসহ একটি প্রতিনিধিদল হাসপাতাল পরিদর্শন করে এবং সেবা কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করে। তিনি বলেন, ইউনাইটেড হাসপাতাল বিশ্বের উন্নত হাসপাতালের সঙ্গে তুলনার যোগ্য হয়ে উঠেছে।ফরিদুর রহমান খান বলেন, জেনারেল ইলেকট্রিকের সহযোগিতায় এই হাসপাতালে ক্যানসার ডায়াগনোসিসের সর্বাধুনিক প্রযুক্তি ও সাইক্লোট্রন বেসড পেট সিটিস্ক্যান স্থাপন করা হয়েছে, যা এ দেশে প্রথম এবং হাসপাতালের জন্য এটি গর্বের বিষয়। বিজ্ঞপ্তি।