ইউনাইটেড হাসপাতাল ২৪ ঘণ্টাব্যাপী হেমোডায়ালাইসিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিডনি সমস্যায় আক্রান্ত রোগীদের সুবিধার্থে ঢাকার গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে ২৪ ঘণ্টাব্যাপী হেমোডায়ালাইসিস সুবিধা চালু করা হয়েছে। এখন থেকে বহির্বিভাগ বা হাসপাতালে ভর্তি রোগীরা এই সেবা পাবেন।
দিনে ব্যস্ততার কারণে যারা ডায়ালাইসিস চিকিৎসা নিতে পারে না, তাদের জন্য রাতব্যাপী ডায়ালাইসিস চিকিৎসা নেওয়ার সুযোগ রয়েছে। হেমোডায়ালাইসিস মেশিনসংবলিত ৪০ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস ইউনিট রয়েছে এখানে।
এমনকি কোনো রোগী মুমূর্ষু অবস্থায় আইসিইউ বা সিসিইউতে ভর্তি থাকলে তার শয্যা পাশেই ডায়ালাইসিস সুবিধা দেওয়া হয়। এ ছাড়া অত্যন্ত সতর্কতার সঙ্গে সিআরআরটি (কনটিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি) দেওয়ার সুবিধা আছে। রয়েছে প্রাইভেট ডায়ালাইসিসের ব্যবস্থাও। এখানে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি হেমোডায়ালাইসিস হয়। করা হয় নিয়মিত কিডনি বায়োপসিও। কিডনি রোগী বা পরিবারে কিডনি রোগের ইতিহাস বা কিডনি রোগের ঝুঁকিতে আছেন এমন ব্যক্তির জন্য এখানে আছে সাশ্রয়ী রেনাল স্ক্রিনিং প্যাকেজ। বিজ্ঞপ্তি।