ইউনাইটেডের ফ্লাইট-সংক্রান্ত চিঠির কার্যকারিতা হাইকোর্টে স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট স্থগিতের প্রক্রিয়া-সংক্রান্ত চিঠির কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ২৬ জুন ইউনাইটেড এয়ারওয়েজকে একটি চিঠিতে ২৯ জুনের মধ্যে বকেয়া পরিশোধ করা না হলে ফ্লাইট স্থগিত করা হবে বলে জানায়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান আজ রিট আবেদন করেন। পরে শুনানি নিয়ে আদালত রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
আদালতে ইউনাইটেডের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিনউদ্দিন ও রাগিব রউফ চৌধুরী।