ইউনানী ওষুধের গুদাম সিলগালা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইসেন্স না নিয়ে ওষুধ মজুত ও বিক্রির দায়ে চট্টগ্রাম নগরে একটি ইউনানী ওষুধের গুদাম সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে আগ্রাবাদ সিঙ্গাপুর মার্কেটের তিনতলায় নওরীন ইউনানী মেডিকেল হলে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন। এ সময় ওষুধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ রুহুল আমীন বলেন, আইন অনুযায়ী লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি বা মজুত কোনোটাই করা যাবে না। নওরীন ইউনানী মেডিকেল হলের লাইসেন্স ছিল না। প্রতিষ্ঠানটির মালিক ইউসুফ নবীকে ৫০ হাজার টাকা জরিমানা ও ওষুধের গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।