ইউনিকোড চালু হচ্ছে পাঁচ মন্ত্রণালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৫ দিনের মধ্যে পাঁচটি মন্ত্রণালয়ে ইউনিকোডে বাংলা লিখন পদ্ধতি চালু করা হচ্ছে। মন্ত্রণালয়গুলো হলো—মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্থাপন মন্ত্রণালয়।‘ইউনিকোডে বাংলা টাইপিং চালুবিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা বলেন। ইউএনডিপির অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম’ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।সনাতন পদ্ধতিতে বাংলা টাইপ করার ক্ষেত্রে ফন্ট কেন্দ্রিক বিভিন্ন সমস্যা দূর করা এবং সরকারি বিভিন্ন দপ্তরে ইউনিকোডে বাংলা লিখন চালুর জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়।দুই দিনব্যাপী এই কর্মশালায় পরিসংখ্যান ব্যুরো, কম্পিউটার কাউন্সিল, সংস্থাপন মন্ত্রণালয়ের কম্পিউটার বিভাগ, ব্যানবেইস, বিয়াম ও বিসিএস প্রশাসন একাডেমির ৪৮ জন প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁরা পরে নিজ নিজ দপ্তরে প্রশিক্ষক হিসেবে কাজ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক শাজাহান আলী মোল্লা। বিজ্ঞপ্তি।