ইউনিপেটুইউর উপমহাব্যবস্থাপক কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুল আলোচিত এমএলএম প্রতিষ্ঠান ইউনিপেটুইউর উপমহাব্যবস্থাপক এম এ তাহেরকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। বকশীগঞ্জ থানার পুলিশ গত রোববার সন্ধ্যা সাতটার দিকে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের কর্ণঝোরা চৌরাস্তা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে।বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুল ইসলাম জানান, গ্রেপ্তারি পরোয়ানার আসামি এমএলএম প্রতিষ্ঠান ইউনিপেটুইউর উপমহাব্যবস্থাপক এম এ তাহেরকে সোমবার বিকেলে মুখ্য বিচারিক হাকিম মোস্তাক আহমঞ্চদের আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিকেল পাঁচটায় তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।