ইউনিপেটুইউর এক পরিচালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথিত বহু ধাপ বিপণন সংস্থা ইউনিপেটুইউর পরিচালক মেজর (অব.) খন্দকার মুকিত আল মাহমুদকে গতকাল রোববার রাতে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। প্রায় সাড়ে ছয় লাখ গ্রাহকের কাছ থেকে ইউনিপেটুইউ কয়েক হাজার কোটি টাকা তুলে নিয়ে মানুষকে পথে বসিয়েছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, গতকাল রাতে ইউনিপেটুইউ মেম্বারস ক্লাবের সদস্যরা উত্তরা এলাকায় তাঁকে আটক করে মোহাম্মদপুর থানায় খবর দেন। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ তাঁকে সেখান থেকে নিয়ে আসে।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, মুকিতকে নিয়ে পুলিশ অন্য আসামিদের ধরতে অভিযান চালানোর পরিকল্পনা করছে।গত ৫ মে রাতে মোহাম্মদপুর থানা পুলিশ ইউনিপেটুইউর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসির হোসেন ও মহাব্যবস্থাপক (জিএম) জামশেদুর রহমানকে গ্রেপ্তার করে। এরপর মোহাম্মদপুর থানায় অন্তত ২০টি মামলা করেন প্রতিষ্ঠানটির প্রতারিত গ্রাহকরা। গতকাল আটক খন্দকার মুকিত সব কটি মামলার এজাহারভুক্ত আসামি।