প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থ আত্মসাতের অভিযোগে কথিত বহুধাপের বিপণন প্রতিষ্ঠান ইউনিপেটুইউর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের চতুর্থ মহানগর হাকিম আহম্মদ সাইয়েদ এ রায় দেন।আসামিরা হলেন ইউনিপেটুইউর চেয়ারম্যান শহীদুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন ওরফে ইমন ও এজেন্ট জাফর আলম। অর্থ আত্মসাতের অভিযোগে ইউনিপেটুইউর কর্মকর্তাদের বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় সাজা হলো।বাদীপক্ষের আইনজীবী মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।’