ইউনিপেটুইউর বিনিয়োগকারীদের বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহু পর্যায়ে বিপণন প্রতিষ্ঠান ইউনিপেটুইউর ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা তাঁদের টাকা ফেরত চেয়ে গতকাল শুক্রবার কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে বিক্ষোভ সমাবেশ করেছেন। পরে পার্শ্ববর্তী পালংকী হোটেলে সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটির এজেন্ট ও শেয়ারহোল্ডারদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কক্সবাজারের চকরিয়ার দুই এজেন্ট ও উখিয়ার এক শেয়ারহোল্ডার জেলার প্রায় ১৫ হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন। কক্সবাজারের এজেন্ট হিসেবে চকরিয়ার জাফর আলম ও হামিদুল হক এবং শেয়ারহোল্ডার উখিয়ার আক্তার আহমদ ওই টাকা গ্রহণ করেন। এখন শত চেষ্টা করেও তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। সমাবেশে শত শত নারী ও পুরুষ যোগ দেন। তাঁরা প্রতারক এজেন্টদের গ্রেপ্তারের দাবি জানান।