ইউনিপেটুইউর ১৫ জনের বিরুদ্ধে ফেনীতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গত মঙ্গলবার ইউনিপেটুইউ বাংলাদেশ লিমিটেডের জেলা শাখার প্রধান মিজানুর রহমানসহ ১৫ জনকে আসামি করে মামলা হয়েছে। ইউনিপেটুইউর পরশুরামের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ফোরামের সদস্য-সচিব মাসুদ রানা জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এ মামলা করেন।পরে আদালত পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।মামলার বিবরণ সূত্রে জানা গেছে, মিজানুর রহমান জেলার এস এস কে রোডের আজিজ শপিং সেন্টারের ষষ্ঠ তলায় একটি কার্যালয় তৈরি করেন। পরে তিনি ও অন্য কর্মকর্তারা ইউনিপেটুইউর কথা বলে এক হাজার ৪০০ জন গ্রাহকের কাছ থেকে দ্বিগুণ লাভের মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রায় পাঁচ কোটি টাকা নেন। কিন্তু ওই কর্মকর্তারা ইউনিপেটুইউর অ্যাকাউন্টে কোনো টাকা জমা না দিয়ে সব টাকা আত্মসাৎ করেন বলে এজহারে উল্লেখ করা হয়েছে। পরে ইউনিপেটুইউর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর গত ২৬ ফেব্রুয়ারি কর্মকর্তারা পালিয়ে যান।মামলার অন্য আসামিরা হলেন কাজী নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, আমির হোসেন, মহি উদ্দিন, আলমগীর হোসেন, নুরুনবী, আরাফাত রহমান, দিনার উদ্দিন মজুমদার, নিজাম উদ্দিন, মো. শাহেদ, মাসুদ ইকবাল, মো. মোর্শেদ, মো. নুর মোস্তফা মামুন ও আবুল বশর।মুঠোফোনে যোগাযোগ করা হলে মিজানুর রহমান বলেন, ইউনিপেটুইউর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ আছে। অ্যাকাউন্ট খোলা হলে গ্রাহকেরা টাকা ফেরত পাবেন।