ইউনিপের চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহু স্তরের কথিত বিপণনপ্রতিষ্ঠান ইউনিপেটুইউর চেয়ারম্যানসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রতারণার শিকার এক গ্রাহকের করা মামলায় গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এই আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া পাঁচ কর্মকর্তা হলেন: ইউনিপেটুইউর চেয়ারম্যান মো. শহীদুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মো. মুনতাসীর হোসেন, মহাব্যবস্থাপক জামশেদুর রহমান, স্থানীয় প্রতিনিধি আকবর হোসেন ও উপ-প্রতিনিধি শাকিল। প্রতারণার শিকার হয়েছেন দাবি করে জনৈক নূর মোহাম্মদ গতকাল মামলাটি করেন। আরজিতে বলা হয়, আসামিরা বাদী নূর মোহাম্মদের কাছ থেকে ২১ লাখ ২১ হাজার টাকা নেন। মাসিক মুনাফা এবং ১০ মাসে দ্বিগুণ লাভ দেওয়ার কথা থাকলেও আসামিরা তাঁকে কোনো টাকা দেননি।