ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে দুই দিনের ক্যারিয়ার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্থায়ী ক্যাম্পাসে ক্যারিয়ার মেলার উদ্বোধন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য জামিলুর রেজা চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক আবদুল মতিন পাটওয়ারি, কথাসাহিত্যিক আনিসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন l ছবি: প্রথম আলো

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে শুরু হয়েছে দুই দিনের ক্যারিয়ার মেলা। গতকাল শুক্রবার গ্রিন রোডে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য জামিলুর রেজা চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক আবদুল মতিন পাটওয়ারি, কথাসাহিত্যিক আনিসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলায় ভিন্ন ক্যারিয়ার-বিষয়ক চারটি সেমিনারের আয়োজন করা হয়েছে, যা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত।
প্রথম দিনে উপস্থিত শিক্ষার্থীদের কল সেন্টারে চাকরি, বিপিও ইন্ডাস্ট্রি ও জীবনবৃত্তান্ত লেখার কৌশল এবং সাক্ষাৎকারের বিভিন্ন প্রয়োজনীয় কৌশল নিয়ে দুটি সেমিনার হয়। এতে প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান এবং চাকরি ডটকমের হেড অব বিজনেস রেদওয়ান উল হক উপস্থিত ছিলেন।
অনলাইন জব পোর্টাল চাকরি ডটকমের পৃষ্ঠপোষকতায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এই মেলার আয়োজন করেছে। মেলায় আয়োজিত সেমিনারের সহযোগী হিসেবে থাকছে প্রথম আলোর শুক্রবারের ক্রোড়পত্র ‘চাকরিবাকরি’।