ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের সুবর্ণজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনভর উৎসবের আমেজে উদ্যাপিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের সুবর্ণজয়ন্তী। গতকাল শুক্রবার স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় স্কুল প্রাঙ্গণ ছিল মুখর।
দিনটিকে স্মরণ করে রাখতে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সংগীতানুষ্ঠান, আতশবাজি ও আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে ইউনিভার্সিটি ল্যাবরেটরি এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ইউলেসা)৷
বেলুন আর পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অতিথিরা এ সময় সুবর্ণজয়ন্তীর স্মারক হিসেবে একটি ছাতিমগাছ রোপণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. জালাল উদ্দিন এবং চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমদ। সভাপতি ছিলেন স্কুলের উপাধ্যক্ষ সেলিনা বানু। এ সময় ইউলেসার একটি ওয়েবসাইট উন্মোচন করা হয়।