ইউনিভার্সিটিতে ভাঙচুর, আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথে রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা লিডিং ইউনিভার্সিটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। দীর্ঘদিন ধরে চলে আসা অধ্যক্ষ অপসারণের জের ধরে গতকাল সোমবার সকাল সাড়ে সাতটায় উত্তেজিত শিক্ষার্থীরা বিভিন্ন ক্লাসরুমের ডেস্ক, বেঞ্চ, চেয়ার, টেবিল ও জানালার গ্লাস ভাঙচুর করেন। গতকাল ওই ইউনিভার্সিটির নতুন ভবন উদ্বোধন হওয়ার কথা ছিল।