ইউনিয়ন করার দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক ছিটমহল দাসিয়ারছড়াকে ইউনিয়ন ঘোষণার দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার বেলা দেড়টায় দাসিয়ারছড়ার কয়েক হাজার মানুষ এ দাবিতে মিছিল করে চার কিলোমিটার পথ হেঁটে ফুলবাড়ী উপজেলা সদরে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
পরে ফুলবাড়ী কাছারি মাঠ শহীদ মিনারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।