প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুরের হোটেল সাংগ্রি-লাতে সম্প্রতি বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস চেম্বার ও বাণিজ্য সাময়িকী অর্থকণ্ঠ আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংককে ‘বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড সিঙ্গাপুর-২০১৪’ দেওয়া হয়েছে৷ ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. বেলাল আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়া মাল্টি বিলিয়ন ইউএস ডলার এপিআর এনার্জি গ্রুপের চেয়ারম্যান ও সিইও সানি লও-এর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন৷ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷