ইউনিলিভার ও ডেইলি স্টারের আয়োজনে 'পানির গল্প'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়রিয়া নিয়ে সচেতনতা বৃদ্ধি ও আক্রান্ত পরিবারগুলোর মধ্যে পানি বিশুদ্ধকরণ ফিল্টার বিতরণ উপলক্ষে কুষ্টিয়ায় দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের মিলপাড়ায় মোহিনী মোহন বিদ্যাপীঠে ডেইলি স্টার ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে ‘পানির গল্প’ নামে এই আয়োজনের উদ্বোধন হয়।
প্রথম দিনের অনুষ্ঠানে মোহিনী মোহন বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের জাদু দেখানো ও কুইজ প্রতিযোগিতা হয়। বিজয়ীদের উপহার দেওয়া হয় পানির পট। বিকেলে ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শেষ দিন গতকাল বুধবার দুপুরে বিশুদ্ধ পানি পানের ব্যাপারে একটি নাটিকা পরিবেশন ও প্রজেক্টরের মাধ্যমে একটি প্রতিবেদন তুলে ধরা হয়। বিকেলে ছাত্রছাত্রী ও আশপাশের এলাকার ডায়রিয়ায় আক্রান্ত হওয়া অসচ্ছল ১০০ পরিবারের মধ্যে ইউনিলিভারের পানি বিশুদ্ধকরণ যন্ত্র ‘পিওর ইট’ বিতরণ করা হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান প্রধান অতিথি হয়ে তা বিতরণ করেন।