ইউনিলিভার বাংলাদেশের নতুন চেয়ারম্যান কামরান বকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিলিভার বাংলাদেশের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কামরান বকরকে নিয়োগ দেওয়া হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে।কামরান বকর ১৯৯০ সালে ইউনিলিভার বাংলাদেশে যোগ দেন। বিভিন্ন সময়ে প্রডাকশন, ডেভেলপমেন্ট ও ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসের দায়িত্ব পালন ছাড়াও তিনি প্রতিষ্ঠানটির সেন্ট্রাল এশিয়া ও মিডল ইস্ট রিজিওনাল ইনোভেশন সেন্টারে কাজ করেন। ১৯৯৭ সালে তিনি প্রতিষ্ঠানটির টেকনিক্যাল ডিরেক্টর এবং ২০০২ সালে সাপ্লাই চেইন ডিরেক্টর হন।কামরান বকর বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে ব্যাচেলর ডিগ্রি এবং ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটির ম্যাকডোনো স্কুল অব বিজনেস থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। রাকেশ মোহনের স্থলাভিষিক্ত হচ্ছেন কামরান বকর। রাকেশ মোহন ইউনিলিভার মালয়েশিয়া ও সিঙ্গাপুরের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন। বিজ্ঞপ্তি।