ইউনিলিভারের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আজ শনিবার বিকেলে ইউনিলিভার বাংলাদেশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের পরিচালক জেরি জোর। বিশেষ অতিথি থাকবেন সাপ্লাই চেন পরিচালক আমিনুর রহমান। ইউনিলিভারের স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করেছে।