ইউনিলিভারের শীর্ষ কর্মকর্তা সঞ্জীব মেহতা আসছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জীব  মেহতা
সঞ্জীব মেহতা

ইউনিলিভার সাউথ এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জীব মেহতা চার দিনের সফরে আজ ১ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছেন। সঞ্জীব মেহতা ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রথমে কমার্শিয়াল ডিরেক্টর এবং পরে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইউনিলিভার বাংলাদেশে কর্মরত ছিলেন।
২০১৪ সাল ঘিরে প্রতিষ্ঠানটির বার্ষিক পরিকল্পনা ও অগ্রগতির নানা দিক নিয়ে সঞ্জীব মেহতা ইউনিলিভার বাংলাদেশের লিডারশিপ টিম ও ব্যবস্থাপকদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করবেন। তিনি ইউনিলিভার সাউথ এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হিন্দুস্তান ইউনিলিভারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম বাংলাদেশ সফরে আসছেন। বিজ্ঞপ্তি।