ইউনিলিভারের হেলথ ক্যাম্প উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টমবারের মতো চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ইউনিলিভার কমিউনিটি হেলথ ক্যাম্প’। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এ হেলথ ক্যাম্পের উদ্যোক্তা।
এখানে বিনা মূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, মা ও শিশুদের চিকিৎসাসেবা ও চক্ষু রোগীদের চক্ষুসেবা দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার হামিদিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন সাংসদ মঈনউদ্দিন খান বাদল।
উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সরকার দেশের প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক নিয়োগ দিয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রগুলোরও সম্প্রসারণ করেছে। তিনি ইউনিলিভারের এ রকম সেবা কার্যক্রমেরও প্রশংসা করেন।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের জেনারেল ফ্যাক্টরি ম্যানেজার স্বপন ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান আবদুচ ছালাম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সরোয়ার খান, চিকিৎসক জাহাঙ্গীর চৌধুরী, এস এম মোর্শেদ হোসেন প্রমুখ।