ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টারে বিমানের টিকিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ রুটের টিকিট পাওয়া যাবে ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টারে। আপাতত ১১টি জেলার ১০০টি ডিজিটাল সেন্টারে এ সেবা পাওয়া যাবে। এ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের মধ্যে গতকাল বুধবার একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।