ইউনিয়ন গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলার সাবেক ৩৬টি ছিটমহলে পাঁচটি পৃথক ইউনিয়ন পরিষদ গঠনের দাবি জানিয়েছে নাগরিক অধিকার সমন্বয় কমিটি। গতকাল বুধবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় সাবেক ছিটমহলের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের আগে একই দাবিতে জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দেওয়া হয়।