ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আজ ও কাল কিছু ব্যাংক খোলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার উপজেলা সদরের সব তফসিলি ব্যাংক আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার খোলা থাকবে।এসব এলাকার ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের ঋণ-সম্পর্কিত হালনাগাদ তথ্য উপস্থাপন ও জামানতের অর্থ জমা করতে এসব শাখা ব্যাংক খোলা রাখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের অপসাইট সুপারভিশন বিভাগ থেকে গতকাল বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো এক নির্দেশনায় এ পরামর্শ দেওয়া হয়েছে।