ইউনিয়ন পর্যায়ে নারী জনপ্রতিনিধিদের ক্ষমতায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পর্যায়ে নারী ভাইস চেয়ারম্যানের পদ সৃষ্টি, প্যানেল চেয়ারম্যান হিসেবে নারী প্রতিনিধিদের ১ নম্বরে রাখাসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে বেসরকারি সংস্থা প্রিপ ট্রাস্টের ‘অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ প্রকল্পের সহায়তায় জেলা নারী উন্নয়ন ফোরাম এ সংবাদ সম্মেলন করে।

এতে লিখিত বক্তব্য পড়েন সাতক্ষীরা সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী শাহনাজ পারভীন।

সংবাদ সম্মেলনে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের দায়িত্ব, কর্তব্য ও কার্যাবলি আইনের মাধ্যমে সুনির্দিষ্ট করা, সিদ্ধান্ত গ্রহণে নারী জনপ্রতিনিধিদের মতামত গ্রহণ বাধ্যতামূলক করা, যেকোনো উন্নয়ন প্রকল্পের জন্য নারী প্রতিনিধিদের অংশগ্রহণ সরকার কর্তৃক পরিপত্রের মাধ্যমে নির্ধারণ করে দেওয়ার দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, আলীপুর ইউপির সদস্য সদুলা বেগম প্রমুখ।