প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড হাসপাতালের মধ্যে গত বৃহস্পতিবার একটি করপোরেট চুক্তি হয়েছে। ইউনিয়ন ব্যাংক লিমিটেডের পক্ষে প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল কাদের এবং ইউনাইটেড হাসপাতালের পক্ষে ক্লিনিক্যাল অপারেশন পরিচালক ধাবির উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন। ওই সময় উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।